• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন |

হিন্দু বাড়িতে চাঁদাবাজি: গণপিটুনিতে ছাত্রলীগ নেতা নিহত

gonodoliসিসি নিউজ: হিন্দু বাড়িতে চাঁদাবাজি করতে গিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জে গণপিটুনিতে স্থানীয় এক ছাত্রলীগ নেতার মৃত্যু হয়েছে। নিহতের নাম ইব্রাহিম আলী (২৫)। তিনি স্থানীয় সন্ত্রাসী গ্রুপ ইব্রাহিম বাহিনীর প্রধান। তার বিরুদ্ধে কমলগঞ্জ থানায় হত্যা, নারী নির্যাতনসহ একাধিক মামলা রয়েছে।

রোববার আনুমানিক রাত সাড়ে দশটার দিকে কমলগঞ্জ পৌরসভার কুমড়াকাপন এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, ছাত্রলীগ নেতা ইব্রাহিম আলী দীর্ঘদিন থেকে এলাকার ব্যবসায়ীদের নিকট চাঁদা আদায় করে আসছেন। রোববার রাতে এক হিন্দু পরিবারের কাছ থেকে তিনি ৩০ হাজার টাকা চাঁদা দাবি করেন। এসময় আশেপাশের লোকজন জড়ো হয়ে গণপিটুনি দিলে মারাত্মকভাবে আহত হন। রাত দেড়টার দিকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

এ ঘটনার পরপর ইব্রাহিম বাহিনীর ক্যাডাররা এলাকার কয়েকটি বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালিয়েছে।

উৎসঃ   নিউজ ইভেন্ট


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ