• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন |
শিরোনাম :

চোখের ছানি রুখতে সবজি

eyeস্বাস্থ্য ডেস্ক: প্রচুর পরিমাণে সবজি খাওয়া চোখের ছানি পড়া রোধে সহায়তা করে। যারা খাবারে প্রচুর পরিমাণে ভিটামিন ই, সি ও বিটা ক্যারোটিন এবং জিঙ্ক সমৃদ্ধ খাবার খান তাদের মধ্যে বার্দ্ধক্যজনিত ছানি ও ম্যাকুলার ক্ষয়জনিত অন্ধত্বের প্রকোপ অনেকটাই কম। এমনটাই জানিয়েছেন গবেষকেরা।

এআরডিএস নামক একটি গবেষণার দ্বিতীয় পর্ব শেষে গবেষকেরা জানিয়েছেন, ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড, লুটিন ও জিএক্সেনথিন চোখের পক্ষে বেশ উপয়োগী। মূলত বাদাম ও মাছের তেলে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড পাওয়া যায়। লুটিন ও জিএক্সেনথিন হল দুই ধরণের ক্যারোটিনয়েড যা রঙিন ও সবুজ পাতাসমৃদ্ধ সবজিতে পাওয়া যায়।

টাফট বিশ্ববিদ্যালয় পরিচালিত এই গবেষণায় দেখা গেছে, এই দুই ক্যারোটিনয়েড খেলে ভবিষ্যতে চোখে ছানি পড়ার আশঙ্কা বা ঝুঁকি প্রায় ২৩ শতাংশ কম হতে পারে। সবুজ শাক, পেঁয়াজপাতা, লেটুস, বাঁধাকপি, শালগম ইত্যাদি ক্যারোটিনয়েডের উৎস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ