• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন |

প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানালেন রিজওয়ানা

Rijwanaঢাকা: ম্যাগসেসে পুরষ্কার প্রাপ্ত আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিশিষ্ট পরিবেশ আইনজীবী ও বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান তার স্বামী নিরাপদ ও সুস্থভাবে উদ্ধার হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। নিজের ও পরিবারের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে রিজওয়ানা আজ শুক্রবার বলেন, তার স্বামীকে দ্রুত খুঁজে বের করার ব্যাপারে প্রধানমন্ত্রী সর্বাত্মকভাবে ব্যবস্থা নিতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেয়ার পর দ্রুত উদ্ধার সম্ভব হয়েছে। বৃহস্পতিবার রাতে ধানমন্ডি থানায় গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। এ সময় তিনি স্বামীর পাশে বসেছিলেন।
বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর মালিকানাধীন ফতুল্লার ভুঁইগড় এলাকার পোশাক কারখানা হামিদ ফ্যাশনসের ব্যবস্থাপনা পরিচালক আবু বকর সিদ্দিক গত বুধবার বিকেল ৩টার দিকে ফতুল্লা থানার দেলপাড়া থেকে অপহৃত হন। সে সময় তিনি তার কর্মস্থল থেকে নিজের প্রাইভেট কারে ঢাকায় ফিরছিলেন। এ অপহরণের ঘটনার পর সম্ভাব্য কম সময়ের মধ্যে তাকে খুঁজে বের করার জন্য সংশ্লিষ্ট প্রত্যেক সংস্থাকে নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর নির্দেশ পাওয়ার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার শেখ মুহাম্মদ মারুফ হাসানকে প্রধান করে ৫ সদস্যের উচ্চপর্যায়ের একটি কমিটিও গঠন করে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সম্মিলিত অভিযানের মুখে অপহরণকারীরা ৩৫ ঘণ্টা পর গতরাত সাড়ে ১১টার দিকে মিরপুর আনসার ক্যাম্প এলাকায় তাকে ছেড়ে দেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ