• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন |

টি২০ তে ৫ হাজার রান পূর্ণ করলেন ম্যাককালাম

Cri Makculamখেলাধুলা ডেস্ক: টি২০ ক্যারিয়ারের ৫ হাজার রান পূর্ণ করলেন ব্রেন্ডন ম্যাককালাম। চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) ৭ম আসরে কিংস ইলাভেন পাঞ্জাবের বিপক্ষে বিশ্বের চতুর্থ খেলোয়াড় হিসাবে ৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন চেন্নাই সুপার কিংসের হয়ে খেলা ম্যাককালাম।
কলকাতা নাইট রাইডার্সের সাবেক এ ব্যাটসম্যান মাত্র ৪৫ বলে ৬৭ রান করেন। অস্ট্রেলিয়ান পেসার মিচেল জনসনকে তুলোধুনা করা ম্যাককালাম শেষ পর্যন্ত তরুণ বোলার অক্ষর প্যাটেলের বলে জর্জ বেইলির হাতে ধরা পড়ে সাজ ঘরে ফেরার আগে চার বাউন্ডারি এবং পাঁচ ওভার বাউন্ডারি হাঁকান।
টি২০ ক্রিকেটে ৫ হাজার রান করা স্বল্প সংখ্যক তারকা ব্যাটসম্যানের তালিকায় যুক্ত হলেন ম্যাককালাম। এ তালিকায় ৫ হাজার ৯৯২ রান নিয়ে সবার ওপড়ে আছেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল। তারপর দুই অস্ট্রেলিয়ান ব্র্যাড হজ ও ডেভিড হাসি ৫৯৪৮ এবং ৫৫০৩ রান নিয়ে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছেন।
আন্তর্জাতিক টি২০ ক্রিকেটে ও ৬৮ ম্যাচে ২০৪৪ রান নিয়ে সবার ওপড়ে রয়েছেন ম্যাককালাম। ৭ বছর আগে আইপিএলের উদ্বোধনী আসরে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যঙ্গালুরুর বিপক্ষে এ দিনেই অপরাজিত ১৫৮ রান করেছিলেন ম্যাককালাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ