• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন |

আমিশা প্যাটেলের শ্লীলতাহানি!

Amisaবিনোদন ডেস্ক : উত্তর প্রদেশে শ্লীলতাহানির শিকার হলেন বলিউড অভিনেত্রী আমিশা প্যাটেল। একটি গয়না বিপণির উদ্বোধন করতে গেলে ভিড়ের সুযোগে এ অঘটনের শিকার হন তিনি। তাৎক্ষণিকভাবে অভিযুক্তকে চিহ্নিত করে ভিড় ঠেলে চড়ও মারেন আমিশা।

কয়েক দিন আগে ঘটনাটি ঘটে উত্তর প্রদেশের গোরখপুরে। কিন্তু ঘটনাটি জানাজানি হয়নি। শনিবার ইউটিউবে ঘটনার একটি ভিডিও আপলোড করা হলে বিষয়টি জানাজানি হয়। তবে অভিযুক্তের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করতে চাননি আমিশা।

আমিশার ঘনিষ্ঠ সূত্রমতে, ওই দিন আমিশার আসার খবর চাউর হতেই বিপণির বাইরে লোক জমায়েত হতে শুরু করে। একসময় তা বিশাল আকার নেয়। আমিশা এলে তাকে ঘিরে ধরে জনতা। জনতার ভিড়ে প্রথমে গাড়ি থেকে নামতে পারছিলেন না তিনি। নিরাপত্তারক্ষীদের সাহায্য নিয়ে গাড়ি থেকে নেমে বিপণির দিকে এগোতেই বাঁধ ভাঙে জনতা। এই সুযোগেই এক যুবক তার শ্লীলতাহানি করে।

হঠাৎ অস্বস্তিতে পড়ে গেলেও দ্রুত নিজেকে সামলে নেন আমিশা। অভিযুক্তের হাত ধরে টানও দেন। কিন্তু সে ভিড়ের মধ্যে মিলিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় ভিড় ঠেলে আমিশা তাকে চড়ও মারেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ