ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: ফুলবাড়ীতে ভুট্টা ক্ষেত থেকে দয়াল ঠাকুর (৫৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে ওই লাশ উদ্ধার করা হয়। মৃত দয়াল ঠাকুর ফুলবাড়ী শীবনগর ইউপির গোপালপুর গ্রামের ঠাকুর মঙ্গলের ছেলে।
নিহতের পরিবারের লোকজন জানায়, কিছুদিন আগে জমি সংক্রান্ত বিষয় নিয়ে দয়ালের সঙ্গে এক প্রভাবশালী ব্যক্তির বাকবিন্ডা হয়। এর জের ধরে এই ঘটনা ঘটতে পারে বলে তাদের ধারনা। তবে এ নিয়ে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর লোকজনের মধ্যে উত্তেনার সৃষ্টি হয়েছে।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম খান জানান, লাশ ময়নাতদন্তের জন্য দিমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর বলা যাবে এটা হত্যা কিনা।