• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন |

দেবরের হাতে দুই ভাবী খুন

Mader-Logoসিসি নিউজ: সিলেটের গোয়াইনঘাটে দেবরের হাতে প্রাণ গেল দুই ভাবীর। গ্রামবাসীর হাতে ঘাতক  আটক হয়েছে। শুক্রবার বেলা ১টার দিকে উপজেলার পান্তুমাই গ্রামে এ ঘটনা ঘটে। নিহত দুজনের নাম হাসিনা বেগম (৪০), তিনি পান্তুমাই গ্রামের আজির উদ্দিনের স্ত্রী এবং অপরজন মালেকা বেগম (৩৮), তিনি একইবাড়ীর জমসু মিয়ার স্ত্রী। ঘাতক দেবরের নাম মকন মিয়া (৪৫)। তিনি একই গ্রামের মৃত আসকর আলীর ছেলে। নিহত দুই নারী ঘাতক মকন মিয়ার চাচাত ভাইয়ের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে পিয়াইন নদীর পাড়ে পান্তুমাই গ্রামে শুক্রবার বেলা ১টার দিকে মর্তা গাছের চারা লাগানো নিয়ে দুই ভাবী ও ঘাতক দেবরের সাথে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে দেবর মকন মিয়া উত্তেজিত হয়ে দুই ভাবীকে দা দিয়ে উপর্যপরি কোপাতে থাকেন। এতে ঘটনাস্থলেই দুই ভাবী হাসিনা ও মালেকা মৃত্যূবরণ করেন। এসময় আশপাশের লোকজন এগিয়ে এলে ঘাতক মকন পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। তবে গ্রামবাসী তাকে আটক করতে সক্ষম হয়।
খবর পেয়ে গোয়াইনঘাট থানার সেকেন্ড অফিসার এসআই জামান ও স্থানীয় ইউপি সদস্য মুন্সি মুমিন মেম্বার ঘটনাস্থলে যান। বিষয়টি নিশ্চিত করেছেন মুন্সি মুমিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ