সিসি নিউজ: বিটিভির আলী আশরাফকে সভাপতি ও একুশে টিভির লিয়াকত আলী বাদলকে সাধারণ সম্পাদক করে রংপুরে টেলিভিশন সাংবাদিক ফোরামের কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নগরীর একটি হোটেলে এ কমিটি গঠন করা হয়।
৯ সদস্য বিশিষ্ট কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি আফতাব হোসেন (বৈশাখি টিভি), যুগ্ম-সাধারণ সম্পাদক জুয়েল আহাম্মদ (চ্যানেল ২৪), অর্থ সম্পাদক বায়েজিদ আহাম্মেদ (৭১ টিভি), প্রচার সম্পাদক রেজাউল ইসলাম বাবু (এসএ টিভি) এবং জাহাঙ্গীর আলম বাদল (আরটিভি)।
এছাড়া কার্যকরী সদস্যরা হলেন, শফিক উল করিম (মোহনা টিভি) এবং রফিকুল ইসলাম (এশিয়ান টিভি)।
এর আগে রংপুরে কর্মরত টেলিভিশন সাংবাদিকদের এক সভা নগরীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়। সভায় জেলার সকল সাংবাদিক উপস্থিত ছিলেন।