• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন |

ফুলবাড়ী ৮ লাখ টাকার ভারতীয় মালামাল আটক

BGB-1ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী ৪০ বিজিবি বিরামপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৮ লাখ ৪ হাজার ৮ শত ৭৫ টাকার ভারতীয় বিভিন্ন মালামাল আটক করেন। ফুলবাড়ী ৪০ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল এম জাহিদুর রশীদ শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে বিরামপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে সীমান্তের ওপার থেকে চোরা পথে আসা বিস্কুট ৩২৫ প্যাকেট, প্লাকটেন ট্যাবলেট ২০০০০ পিস, ডকসিন ট্যাবলেট ২০০০০ পিস আটক করেন। এ ব্যাপারে ৪০ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল এম জাহিদুর রশীদের সাথে শুক্রবার ভারতীয় মালামাল আটকের বিষয়ে কথা বললে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন। তবে তিনি জানান, চোরাচালান দমনে সীমান্ত এলাকায় বিজিবি’র সদস্যরা নিরলসভাবে কাজ করছে। চোরাচালান বন্ধকল্পে চোরাকারবারীদের বিরুদ্ধে যত রকম ব্যবস্থা নেওয়া দরকার তার সবই করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ