ফুলবাড়ী (কুড়িগ্রাম)প্রতিনিধি: সাংবাদকিরা সব ঐক্য হও, অপরাধ তাড়িয়ে বিশ্ব বাঁচাও- এই স্লোগান নিয়ে কুড়িগ্রামের উপজেলা প্রেস কাব ফুলবাড়ীর উদ্যোগে শনিবার বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে দুপুর ১২টায় প্রেস কাবের শহীদ লুৎফর রহমান স্মরণীর কার্যালয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও দোয়া মাহফিল। প্রেস ক্লাবের সভাপতি ইউসুফ আলী সংগ্রামীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাকারিয়া মিঞা, সাংগঠনিক সম্পাদক ইউনুছ আলী আনন্দ, দপ্তর সম্পাদক আবেদ আলী, সদস্য মমিনুল ইসলাম প্রমূখ। বক্তারা মুক্ত গণমাধ্যম ও মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে সাংবাদিকদের সচেষ্ট ও ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। এসময় তারা বাংলাদেশসহ সারা বিশ্বে সাংবাদিক নির্যাতন ও হত্যার বিচার দাবি করেন। পরে সারা বিশ্বে নিহত শহীদ সাংবাদিকদের রুহের মাগফেরাতে দোয়া করা হয়।