• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন |

গলাচিপা নদীতে লঞ্চ ডুবে নিহত ৪, নিখোঁজ ৩০

Lonceসিসি নিউজ: পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলায় গলাচিপা নদীতে কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে অর্ধশতাধিক যাত্রী নিয়ে এমভি শাথিল-১ নামে একটি লঞ্চ ডুবে গেছে।

শনিবার বেলা সোয়া ২টার দিকে গলাচিপা উপজেলার কলাগাছিয়া লঞ্চ ঘাট থেকে এক কিলোমিটার দক্ষিণে এ ঘটনা ঘটে।

লঞ্চডুবির পর স্থানীয় লোকজন ট্রলার ও নৌকা নিয়ে উদ্ধারকাজ শুরু করেন। এখন পর্যন্ত চারজনের লাশ উদ্ধার করা হয়েছে।

এছাড়া আরো অন্তত ৩০ জন যাত্রী নিখোঁজ রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। অর্ধশতাধিক যাত্রী নিয়ে গলাচিপা থেকে পটুয়াখালীর উদ্দেশে ছেড়ে যায় এমভি শাথিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ