• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:২২ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

বদরগঞ্জে বিএনপির গণ অনশন

BNPবদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: দেশব্যাপী হত্যা, গুম, অপহরণ ও নৈরাজ্যের প্রতিবাদে রংপুরের বদরগঞ্জে বিএনপির গণঅনশন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০টায় পৌরশহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্তরে এ গণঅনশন কর্মসূচী অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ সদস্য অধ্যাপক পরিতোষ চক্রবর্তী। উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক সাখাওয়াত হোসেন সাহান, উপজেলা পৌর বিএনপির সভাপতি হান্নান বাবু, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও বিএনপি নেতা সাইদুল ইসলাম, স্বেচ্ছা সেবক দলের সভাপতি জিকরুল হক রমজান, পৌর ছাত্রদলের সভাপতি রাসেল আহম্মদ বিপ্লব, সাধারন সম্পাদক নয়নসহ সকল নেতা ও কর্মীবৃন্দ। এসময় বক্তারা বলেন, দেশব্যাপী হত্যা, গুম, অপহরণ ও নৈরাজ্য অবিলম্বে বন্ধ করতে হবে। তা না হলে আগামীতে কঠোর কর্মসূচী গ্রহন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ