• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

শরণার্থী আর অনুপ্রবেশকারী এক নয়: মোদী

modi news lemonআন্তর্জাতিক ডেস্ক: বিজেপি ক্ষমতায় এলে বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী কিছুটা হলেও ঠেকানো সম্ভব হবে। এমন মন্তব্যে অনেকটা জলঘোলা হওয়ার পরে এ বিষয়ে আবারও মুখ খুললেন নরেন্দ্র মোদী।
বাঁকুড়ায় বিজেপি প্রার্থী সুভাষ সরকারের সমর্থনে জনসভায় তিনি বলেন, শরণার্থী আর অনুপ্রবেশকারী এক নয়। মমতা সরকার ভোট ব্যাঙ্কের রাজনীতি করছে এবং অনুপ্রবেশকারীদের মদদ দিচ্ছে।
মোদী বলেন, শরণার্থীরা ভারতবাসীর মতোই থাকবেন। পৃথিবীর যেকোনো স্থানে হিন্দুস্তানি থাকতে পারে, যাদের রক্তে ভারতের রক্ত আছে। তাদের মধ্যে কেউ কেউ বহু বছর আগে ভারত ছেড়েছেন, তাদের পাসপোর্টের রঙও বদলে গেছে। কিন্তু এখন যদি তাদের ওপর জুলুম হয় তাহলে তারা কোথায় আশ্রয় নেবেন? তখন কি ভারত মা নিজের ছেলেকে আপন করে নেবেন না?
বিজেপি’র প্রধানমন্ত্রী প্রার্থী বলেন, বাংলাদেশ থেকে যাদের বিতাড়িত করা হয়েছে, যারা এখনও আমাদের দুর্গাৎসবে মিলিত হন, বাংলা বলেন, তাদের সুরক্ষা, তাদের সম্মান, তাদের গৌরব ভারতে বসবাসকারী ভারতীয়দের মতোই থাকবে। এরা শরণার্থী কিন্তু যারা ভারতের আর্থিক বোঝা বাড়ায়, তাদের ফিরতেই হবে।
তিনি আরো বলেন, আমাদের প্রথম কাজ ভারতের বেকারত্ব ঘোচানো। তাই অনুপ্রবেশকারীদের কিছুতেই আশ্রয় দেওয়া হবে না।
মোদীর এই ধরনের বক্তব্যের জেরে রাজনৈতিক মহলে অনেকেই তাকে হিন্দুত্বের পোস্টার বয় বলেও কটাক্ষ করেন। আর তা থেকে বেরিয়ে এসে উন্নয়নের পোস্টার বয়ের লক্ষ্যে পৌঁছেতে দ্বিতীয় জনসভা বাবুল সুপ্রিয়ের সমর্থনে আসানসোলে তিনি তুলে ধরেন সংখ্যালঘুদের উন্নয়নের পরিকাঠামো।
প্রধানমন্ত্রী প্রার্থী বলেন, উন্নয়নের দিক দিয়ে গুজরাট বাংলার মুসলিম সম্প্রদায়ের থেকে অনেকটা এগিয়ে। এ প্রসঙ্গে তিনি হজের উদাহরণ টানেন। পাশাপাশি তিনি সংখ্যালঘুদের জন্য কি করেছেন তাও পরিষ্কার করে দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ