• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন |
শিরোনাম :
জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত

নীলফামারীতে সেচ নালা নিয়ে সংঘর্ষ, আহত ১০

nilphamari Mapনীলফামারী প্রতিনিধি: নীলফামারী সদর উপজেলার পঞ্চপুকুর ইউনিয়নের উত্তরাশশী গ্রামে সেচের নালা দেয়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল সকালে।
জানা গেছে সকালে ওই গ্রামের মনতাজ আলীর জমির উপর দিয়ে একই গ্রামের আনোয়ার হোসেন সেচের নালা নিয়ে যাওয়ার সময় মনতাজ আলী বাধা দেন। এ নিয়ে উভয়ের মধ্যে কথাকাটা কাটির এক পর্যায়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে নারীসহ ১০ জন আহত হয়। আহতদের মধ্যে আশংকাজনক অবস্থায় মনতাজ আলী (৫০) কে প্রথমে নীলফামারী আধুনিক হাসপাতালে ও পরে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে আহত  মনতাজের অবস্থা দেখে তার ছোট ভাই ছালাউদ্দীন হার্ট এ্যাটাক করলে তাকেও রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
মনতাজ আলীর ছেলে আজিজুল ইসলাম জানায় সামান্য ঘটনাকে কেন্দ্র করে আনোয়ার হোসেন ও তার দলবল তার বাবা, মা, ভাইকে দেশীয় অস্ত্র দ্বারা বেদম পিটিয়ে গুরুত্বর আহত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ