• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

একনেকে ৪ প্রকল্পের চূড়ান্ত অনুমোদন: ব্যয় ৪৩৫ কোটি টাকা

Parlamentঢাকা: জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ৪৩৫ কোটি টাকা ব্যয়ে ৪ প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দিয়েছে। আজ মঙ্গলবার সকালে শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক চেয়ারম্যান শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। অনুমোদিত প্রকল্পগুলো হচ্ছে ট্রান্সমিশন ইফিসিয়েন্সি ই¤প্র“ভমেন্ট থ্রো রিয়্যাকটিভ পাওয়ার কমপেনসেশন অ্যান্ড রি-ইনফোর্সমেন্ট অব গোয়ালপাড়া সাবস্টেশন (সংশোধিত) প্রকল্প, মানিকখালী সেতু নির্মাণসহ আশাশুনি পাইকগাছা সড়ক উন্নয়ন (সংশোধিত), উত্তরাঞ্চলের দারিদ্র্যদের কর্মসংস্থান নিশ্চিতকরণ কর্মসূচি (২য় পর্যায়) এবং চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধিকতর সম্প্রসারণ ও উন্নয়ন প্রকল্প।
এদিকে একনেক বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল জানান, একনেক ৪টি প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দিয়েছে। প্রকল্প ৪টির মোট খরচ ধরা হয়েছে ৪৩৫ কোটি টাকা। এর মধ্যে সরকারি তহবিল থেকে ৩১৭ কোটি টাকা, সংস্থা থেকে ১৮ কোটি টাকা এবং প্রকল্প সাহায্য থেকে ১শ কোটি টাকা মেটানো হবে।
মন্ত্রী আরো জানান, প্রধানমন্ত্রী চরাঞ্চলের মিষ্টি কুমড়া এবং বাদাম চাষের প্রতি আগ্রহ করেছেন। তাছাড়া খুব শিগগিরই অর্থনৈতিক সংশ্লিষ্টদের অর্থনৈতিক মেলা অনুষ্ঠিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ