• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন |

আমার স্ত্রী ধর্ষিতা হয়েছিলেন

interআন্তর্জাতিক ডেস্ক: ‘আমার ও আমার পরিবারের সদস্যদের নিরাপত্তার প্রয়োজন নেই বলে মনে করছেন, তাঁদের জানিয়ে রাখি ১৯৯৮ সালে আমার স্ত্রী ধর্ষিতা হন’ বললেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জেকব জুমা।

সোমবার এক মিডিয়া ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। যদিও দোষীরা সাজা পেয়েছে। তাঁর চার স্ত্রীর মধ্যে কোন স্ত্রীকে ধর্ষণ করা হয়েছিল, তা অবশ্য জানাননি দক্ষিণ আফ্রিকার এই কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট।৭ মে দক্ষিণ আফ্রিকায় সাধারণ নির্বাচন। এর আগে নিজের স্ত্রীকে দুষ্কৃতীরা ধর্ষণ করেছে এমন চাঞ্চল্যকর খবর তিনি প্রকাশ করলেন।

জেকব জুমার বিরুদ্ধে বিরোধীদের অভিযোগ, তিনি জনকল্যাণ তহবিল থেকে টাকা নিয়ে নিজের ফার্ম হাউজটিকে বিলাসবহুল বানিয়েছেন। তাঁর ফার্ম হাউজটি সংস্কারে খরচ হয়েছিল ২,৩০০০০০০ মার্কিন ডলার। ফার্ম হাউজটিতে হেলিপ্যাড, ব্যক্তিগত হাসপাতাল ও একটি অ্যাম্ফিথিয়েটারও রয়েছে। জুমার দাবি, ফার্ম হাউজের সংস্কার তাঁর নিরাপত্তা আঁটসাঁট করার প্রক্রিয়ার একটি অংশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ