• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন |

চিতার মতো অধিকার ছিনিয়ে আনবে দিদি : মিঠুন

Mitunআন্তর্জাতিক ডেস্ক: ইনডিয়ার চিত্রতারকা মিঠুন চক্রবর্তী মমতা বন্দোপাধ্যায়ের জন্য ভোট চেয়ে বলেন, পশ্চিমবঙ্গের জন্য দিদি চিতার মতো থাবা মেরে টেনে নিয়ে আসবেন। মঙ্গলবার নদিয়ার শান্তিপুরে এক জনসভায় তৃণমূলকে অনেক বেশি আসনে জেতার আহ্বান জানান তিনি।
মিঠুন চক্রবর্তী বলেন, পশ্চিমবঙ্গে একটা অদ্ভুত খেলা চলছে। ভোট কাটাকাটির খেলা। তিনজন মিলে ভোট কাটাকাটি করে তৃনমূলকে হারিয়ে দাও।
তিনি বলেন, ‘আপনারা যদি অনেক আসনে তৃণমূলকে জিতিয়ে দিল্লিতে পাঠান, তবে আমি চ্যালেঞ্জ করে বলছি মমতাদি পশ্চিমবঙ্গের জন্য তাঁর অধিকার চিতার মতো থাবা মেরে টেনে নিয়ে আসবে।’
পাঁচবছরেই দিদি রাজ্যকে উন্নয়নের শীর্ষে নিয়ে যাবে বলে দাবি করে মমতার জন্য পাঁচটা বছর দাবি করেন তিনি।
বক্তব্যের শুরুতে শৈশবের স্মুতিচারণ করেন মিঠুন চক্রবর্তী। শান্তিপুরেই কেটেছে মিঠুনের শৈশব। ঘরের ছেলে গ্রামে ফিরে অনেকটা আবেগপ্রবণ হয়ে পড়েন এই চিত্রতারকা।
সভায় আরো বক্তব্য রাখেন তৃনমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায়।
উৎসঃ   অনলাইন বাংলা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ