সিসি নিউজ: বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত এবং আন্তর্জাতিক সংস্থা ও জোটগুলোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপি নেতারা।
বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে রাজধানীর গুলশানের একটি হোটেলে এ বৈঠক শুরু হয়।
দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি কূটনীতিকদের অবহিত করার জন্য বিএনপির পক্ষ থেকে বৈঠকে উপস্থিত রয়েছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান শমসের মোবিন চৌধুরী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. ওসমান ফারুক, সাবিহউদ্দিন আহমেদ, রিয়াজ রহমান ও এনাম আহমেদ চৌধুরী।