• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:১১ অপরাহ্ন |

পাবনায় ঝড়ে এক স্কুল ছাত্রী নিহত, আহত ১০

Kal Boisakপাবনা: পাবনার চাটমোহর উপজেলার নিমাইচড়া ও হরিপুর ইউনিয়নের উপর দিয়ে বয়ে যাওয়া ঝড়ে এক স্কুলছাত্রী নিহত ও ১০ জন আহত এবং শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ওই ইউনিয়নের উপর দিয়ে আকস্মিক ভাবে বৃষ্টি ও ঝড়ো হাওয়া বয়ে যায়। ঝড়ে শতাধিক কাঁচা বাড়িঘর, গাছপালা পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ে বসতঘরের উপর গাছ পড়ে ৭ম শ্রেণীর স্কুল ছাত্রী উর্মি মারা গেছে। নিহত উর্মি হরিপুর ইউনিয়নের ধুলাউড়ী গ্রামের ওমর আলীর মেয়ে। চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. রেহানা খাতুন উর্মির মৃত্যু নিশিচত করেছে। আহতরা স্থানীয় ভাবে চিকিৎসা গ্রহণ করে বলে জানা গেছে। চাটমোহর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার শফিকুল ইসলাম জানান, আমি খবর পেয়েছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ