সিসি নিউজ: চকরিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে আবাসিক হোটেল থেকে খদ্দেরসহ ১২তরুণ-তরুণীকে আটক করেছে। আজ বুধবার দুপুরে উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট বাজার ও সাফারী পার্ক সংলগ্ন আবাসিক হোটেল ও কটেজে অভিযান চালিয়ে এদেরকে আপত্তিকর অবস্থায় আটক করা হয়। অভিযানে নেতৃত্ব দেন কক্সবাজারের সিনিয়র সহকারি পুলিশ সুপার (সদর সার্কেল) মো: খালেদ উজ-জামান ও থানার ওসি প্রভাষ চন্দ্র ধর।
স্থানীয়দের অভিযোগ দীর্ঘ দিন ধরে প্রকাশ্যে এসব হোটেল ও কটেজে যৌন ব্যবসা চলছিলো। দূর-দূরান্ত থেকে এসব তরুণীকে ভাড়া করে আনা হচ্ছিল। থানার অপারেশন অফিসার মো: ছিদ্দিকুর রহমান জানান, মালুমঘাট বাজারের আবসিক হোটেল ও সাফারী পার্ক সংলগ্ন আবাসিক হোটেল ও কটেজে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান পরিচালনা করেন।
এসময় আবাসিক হোটেল থেকে যাদের গ্রেপ্তার করা হয়েছে তারা হচ্ছে-মালুমঘাট এলাকার শামসুল আলমের পুত্র মাহবুবুর রহমান (৩৫), মহেশখালী ঝাপুয়ার মোস্তাক আহমদের পুত্র মোস্তফা কামাল (২৬), মালুমঘাট রিংভং সোয়াজানিয়ার কামাল হোসেনের পুত্র আনোয়ার হোসেন (২৭), চিরিংগা ইউনিয়নের বুড়িপুকুর গ্রামের আবু তাহেরের পুত্র মিরাজ উদ্দিন (২০), পৌরসভার ৯নং ওয়ার্ডের পুকুপুকুরিয়া গ্রামের হুমায়ুন কবিরের মেয়ে সুইটি (২০), পৌরসভার ৪নং ওয়ার্ডের সবুজবাগ এলাকার মৃত মোহাম্মদ হোসেনের মেয়ে হাফসা বেগম (২২), কাকারা পাহাড়তলীর মো: কালুর মেয়ে শাহনাজ বেগম (৩০), চিরিংগা পুরাতন বাসষ্টেশন এলাকার মৃত শামসুল আলমের মেয়ে মুন্নি (১২), আলীকদম মাষ্টার পাড়ার মৃত ছবির আহমদের মেয়ে প্রিয়া মনি (১৬), কক্সবাজার বায়তুশ শরীফ সংলগ্ন এলাকার মৃত সাহাব উদ্দিনের মেয়ে কেয়া মনি (১৬), বরইতলী পহরচাঁদা ডান্ডিবাজার এলাকার মৃত নুরুল হকের মেয়ে হাসিনা আক্তার (৪০) ও চকরিয়া কোরক বিদ্যাপীঠ সবুজবাগ (পূর্বের ঠিকানা রাঙ্গুনীয়া সরবকাটা) এলাকার সালেকুজ্জামানের পুত্র জালাল আহমদ (৪০)।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ প্রভাষ চন্দ্র ধর জানান, আবাসিক হোটেল ও কটেজ থেকে আটককৃত ১২যুবক-যুবতীকে উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেটের মাধ্যমে ভ্রাম্যমাণ আদালতে অর্থ দন্ড বা কারাদন্ড বা উভয়দন্ডে দন্ডিত করা হবে।
এদিকে অবৈধ কার্যকলাপের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সিনিয়র সহকারি পুলিশ সুপার (সদর সার্কেল) মো: খালেদ উজ-জামান।