সিসি নিউজ: দিনাজপুরের খানসামা উপজেলার সীমান্তবর্তী মোহনপুরের তুলশীপুর গ্রামের আব্দুর রশিদের একটি ১০০ সিসি বাজাজ মটর সাইকেল দিন দুপুরে ছিনতাই হয়েছে। ঘটনাটি আজ বৃহস্পতিবার শিমলতলী নামক স্থানে ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, খানসামা ও বীরগঞ্জ উপজেলার ওই স্থানটি দীর্ঘ দিন ধরে দিন দুপুরে মোটর সাইকেল ছিনতাই হয়ে আসছে। অপরদিকে খানসামা উপজেলা চত্ত্বরে থাকা রাকিব হাসানের কম্পিউটার দোকান থেকে ১টি ফটোকপি মেশিন, আশা স্টুডিও থেকে ১টি কম্পিউটার ও ১টি প্রিন্টার মেশিন, মনির হোসেনে দোকান থেকে ১টি কম্পিউটার ও মোবাইল সেট ধারাবাহিক ভাবে চুরি গেছে। এসব চুরির বিষয় পুলিশের কোন সহায়তা পাওয়ায় যায় না বলে ব্যবসায়ীরা থানায় ডায়েরি করার আগ্রহ হারিয়ে ফেলেছে।