• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন |

রাজিবপুরে ট্রাক ভর্তি ভারতীয় পন্য আটক

BGB-1রাজিবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রাজিবপুরে ট্রাকভর্তি ভারতীয় পন্য আটক করেছে বিজিবি । বিজিবি ও এলাকা বাসি সুত্রে জানা গেছে, বৃহসপতিবার  রাত ১০টার দিকে বর্ডার হাটের ২শ গজ দুরে বালিয়ামারী ব্যাপারী পাড়া মোড় থেকে ট্রাক ভর্তি ভারতীয় বিভিন্ন পন্য আটক করে । বিজিবি কোম্পানী কমান্ডার মনির উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মালামাল গুলো আটক করা হয়েছে । ভারতীয় তেতুল,সুপারী ,জিরা ও বিভিন্ন প্রকার মসলা ও ট্রাক সহ প্রায় ২০ লক্ষাধিক টাকার মালামাল আটক করা হয় । স্থানীয়রা জানান, মালামাল গুলো বুধবার বর্ডার হাট থেকে ক্রয় করেছিল বর্ডার হাটের ব্যবসায়ীরারা । ব্যবসায়ীদের অভিযোগ বৈধ পারমিড থাকা সত্ত্বেও বিজিবি প্রায়ই  মালামাল আটক করে চালান করে দেন। ফলে এলাকার ব্যবসায়ী মহল পথে বসতে চলেছে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ