• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন |

ফেসবুকে স্ট্যাটাসের জের ধরে দুই শিবির নেতা গ্রেপ্তার

Hand Cupসিসি নিউজ: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে রাষ্ট্রবিরোধী বক্তব্য দেয়ায় ফেনীর সোনাগাজী উপজেলা থেকে দুই শিবির নেতাকে প্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃতরা হচ্ছেন ফখরুল হাসান ও শহীদুল ইসলাম। শহীদুল ইসলাম দারোগার হাট আলিম মাদ্রাসার ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক ও ফখরুল হাসান ছাত্রশিবিরের ওয়ার্ড সভাপতি।  তারা দুজনই আলিম প্রথম বর্ষের ছাত্র।
সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মো. সালেহ জানান, সাঈদীর ফাঁসি হলে দেশ অচল করে দেয়া হবে, থানা উড়িয়ে দেয়া হবে-ফেইসবুক এধরনের বক্তব্য দেয়ায় পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ওই দুই শিবির নেতাকে আটক করে। পরে তাদের পুরনো ৫টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ