খেলাধুলা ডেস্ক : বাংলাদেশের ক্রিকেটার সাকিব আল হাসানের ফেসবুক ফ্যানপেজকে আনুষ্ঠানিক ভাবে স্বীকৃতি দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। এখন সাকিবের ফেসবুক ফ্যানপেজটিতে নামের পাশে দেখা যাবে ফেসবুকের স্বীকৃতির চিহ্ন গোল নীল বৃত্তে সাদা টিক। দেশের প্রথম ক্রিকেট তারকা হিসেবে স্বীকৃতি পেয়েছে সাকিবের ফেসবুক ফ্যানপেজ। ফেসবুকের স্বীকৃতির কথা সাকিব নিজেই স্ট্যাটাস দিয়ে জানিয়েছেন। একই সঙ্গে সমর্থকদের ধন্যবাদ জানিয়েছেন বাঁহাতি এই ক্রিকেটার। সাকিবের পাতার বর্তমান লাইকের সংখ্যা প্রায় ২০ লাখ। সাকিবের ফেসবুক ফ্যানপেজের লিঙ্ক: https://www.facebook.com/Shakib.Al.Hasan?fref=ts#sthash.FhezJuIL.dpuf