• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন |
শিরোনাম :
জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত

গো ধরেছেন খালেদা জিয়া : কামরুল

Kamrulঢাকা : খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়া বিশৃঙ্খলা সৃষ্টির করতে নারায়ণগঞ্জে যাচ্ছেন। প্রশাসন অনুমতি না দেয়ার পরেও গো (জেদ) করে তিনি নারায়ণগঞ্জ যাচ্ছেন অপকৌশলে সরকারকে ক্ষমতা থেকে সরাতে।
শনিবার জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে বাংলাদেশ ইউনাইডেট ইসলামী পার্টি ঢাকা জেলা আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে কামরুল এ মন্তব্য করেন।
তিনি বলেন, বিএনপি সব কিছুতে বিশৃঙ্খলা সৃষ্টি করে রাজনীতি করতে চায়। তারা ঘোলা পানিতে মাছ শিকার করে সরকারকে বেকায়দা ফেলতে চায়।

কামরুল বলেন, সরকার সঠিক বিচারে বিশ্বাসী। তাই আমরা ক্ষমতায় এসে বঙ্গবন্ধুর খুনিদের বিচার করেছি, বিডিআর হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন হয়েছে, মানবতাবিরোধী যুদ্ধাপরাধীদের বিশেষ আদালতে হয়েছে। এখন খালেদা জিয়া বিচার বিশেষ আদালতে করা হবে। কারণ আদালতে আইনজীবীরা রাজনৈতিক মামলা বিশৃঙ্খলা সৃষ্টি করে। আদালতের শৃঙ্খলা আনতেই এই উদ্যোগ নেয়া হয়েছে।

বাংলাদেশ ইউনাইডেট ইসলামী পার্টির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক মাওলানা ইসমাইল হোসাইনের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন মুফতী আজিজুর রহমান, সংগঠনের ঢাকা মহানগরের যুগ্ম আহ্বায়ক মাওলানা মধুপুরী, সদস্য সচিব হাজী মুজিবুর রহমান, সংগঠনের সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বকশী প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ