• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন |

দিনাজপুরে রাইসমিল মেশিনারী-টেকনোলজী প্রদর্শনীর উদ্বোধন

Dinajpur-10-05-14দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে ২ দিনব্যাপী চতুর্থ আন্তর্জাতিক রাইস মিল মেশিনারী এবং টেকনোলজী প্রদর্শনী-২০১৪ অনুষ্ঠান উদ্বোধন করা হয়েছে। শনিবার সকাল সাড়ে ১১টায় দিনাজপুর গোর-এ শহীদ বড় ময়দান স্টেশনকাব প্রাঙ্গণে চাউল কল মালিক গ্রুপের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মেশিনারী ও টেকনোলজী প্রদর্শনী উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ ও দিনাজপুর সদর-৩ আসনের সংসদ সদস্য ইকবালুর রহিম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা প্রশাসক আহমদ শামীম আল রাজী, পুলিশ সুপার মোঃ রুহুল আমিন, জেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুল কাদির, দিনাজপুর চেম্বারের সভাপতি রফিকুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা চাউল কল মালিক গ্রুপের সভাপতি আলহাজ্ব গোলাম হামিদুর রহমান। অনুষ্ঠানে জেলা চাউল কল মালিক গ্রুপের সহ-সভাপতি আলহাজ মোঃ আবু বক্কর সিদ্দিক, চেম্বারের সিনিয়র সহ-সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মোসাদ্দেক হোসেন, মোহন পাটোয়ারীসহ অন্যান্য অতিথি উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ