ঢাকা: জাতীয় চলচ্চিত্র অভিনেতা খলিলউল্লাহ খানের আজীবন চিকিৎসা সেবার দায়িত্ব নেয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার বিকেলে জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১২ এর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ ঘোষণা দেন। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ইতোমধ্যে সংস্কৃতি মন্ত্রণালয়ে চলচ্চিত্রের উন্নয়নের জন্য একটি ট্রাস্ট ফান্ড গঠন করেছে সরকার।
খলিলউল্লাহ খানের নাম উল্লেখ করে তিনি বলেন, আজীবন সম্মাননা পুরস্কার পাওয়া খলিলউল্লাহ খানের আজীবন চিকিৎসা সেবার ভার নেবেন তিনি।