• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন |

বাজারে না আসতেই গুগল গ্লাসে পর্নো!

Glassপ্রযুক্তি ডেস্ক: তথ্য প্রযুক্তির জগতে এখন যেটি সবচেয়ে বেশি আলোচনায় সেটি হলো ‘গুগল গ্লাস’। বাজারে না আসতেই নানা আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছে গুগলের এই বিস্ময়কর চশমা। এসব বিতর্কে সর্বশেষ সংযোজন ‘টিটস্ অ্যান্ড গ্লাস’ অর্থাৎ নারীবক্ষ এবং চশমা! এটি একটি পর্নো অ্যাপ।

ক্যালিফোর্নিয়া ভিত্তিক বিশ্বের সবচেয়ে বেশি পর্নো অ্যাপ তৈরির প্রতিষ্ঠান মিকান্দি এটা তৈরি করেছে। যা দিয়ে গুগল গ্লাস পরিহিতরা পর্নো ভিডিও দেখতে পারবেন। চাইলে নিজেদের ব্যক্তিগত যৌনকর্মগুলো অন্যদের দেখানোর জন্য রেকর্ড করে অ্যাপে পাঠিয়েও দিতে পারবেন।

তবে এতে বাধা হয়ে দাঁড়িয়েছে স্বয়ং গুগলই। কারণ গুগলের নীতিমালায় বলা হয়েছে, অশ্লীলতা বা নগ্নতা প্রসারে ভূমিকা রাখবে এমন কোনো কিছু তৈরি করা যাবে না। কিন্তু মিকান্দি তো থেমে থাকার প্রতিষ্ঠান নয়। তারা গুগলের মতোই চলবে বলে জানিয়েছে। তাদের বক্তব্য- আমরা গুগলের নীতিমালা মেনেই প্রয়োজনে অ্যাপে পরিবর্তন আনবো।

‘গুগল গ্লাস’ আপাতত ডেভেলপারসহ নির্দিষ্ট কিছুসংখ্যক ব্যক্তিকে ব্যবহার করতে দেয়া হয়েছে। তাদের কাছ থেকে পাওয়া পরামর্শের ভিত্তিতে কিছুদিনের মধ্যে সাধারণ ব্যবহারকারীদের জন্য তা বাজারে ছাড়া হবে বলে জানিয়েছে গুগল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ