• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন |
শিরোনাম :
জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত

শিগগিরই বিএনপির স্থান দখল করবে জাপা: এরশাদ

Arshad-pr_12101ঢাকা: জাতীয় পার্টি (জাপা) শিগগিরই বিএনপির স্থান দখল করবে বলে দাবি করেছেন জাপা চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী বিশেষ দূত এইচএম এরশাদ।

সোমবার জাপা চেয়ারম্যানের বনানী কার্যালয়ে জাতীয় ছাত্রসমাজের এক যোগদান অনুষ্ঠানে তিনি এমন দাবি করেন।

এরশাদ বলেন, ‘খুব শিগগিরই বিএনপির স্থান দখল করবে তার দল। বিএনপির কোনো রাজনীতি নেই। তাদের কোনো ভব্যিষতও নেই।’

তিনি আরো বলেন, ‘জাতীয় পার্টি পিছিয়ে নেই, এগিয়ে যাচ্ছে। যারা আমার সমালোচনা করে তারাই ক্রমে পিছিয়ে পড়ছে।’

সরকারের প্ররোচনায় সারাদেশে গডফাদার সৃষ্টি হচ্ছে মন্তব্য করে প্রধানমন্ত্রীর বিশেষ দূত বলেন, ‘নূর হোসেন কার লোক সবাই জানে। নূর হোসেনের অস্ত্র ও মাদক উদ্ধার করলো আইন-শৃঙ্খলা বাহিনী, তাকে কেন গ্রেপ্তার করতে পারলো না?’

এ সময় এরশাদের হাতে ফুল দিয়ে বাংলাদেশ ছাত্রলীগের (জাসদ রব) কেন্দ্রীয় সভাপতি-সাধারণ সম্পাদকসহ বেশ কয়েকজন নেতাকর্মী জাতীয় ছাত্র সমাজে যোগদান করেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জাপা মহাসচিব জিয়া উদ্দিন বাবলু, প্রেসিডিয়াম সদস্য এসএম ফয়সল চিশতি, জাতীয় যুবসংহতির সভাপতি রেজাউল ইসলাম ভূঁইয়া প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ