• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন |

সৈয়দপুরে আন্তর্জাতিক নার্স দিবস পালিত

Nurse Dibos
সিসি নিউজ: স্বাস্থ্যসেবায় নার্সিং পেশায় প্রবর্তক মহিয়সী নারী ফোরেন্স নাইটেঙ্গেলের ১৯৫তম জন্ম দিবস উপলে সৈয়দপুরে আন্তর্জাতিক নার্স দিবস পালিত হয়েছে। A force for change a vital resource for health প্রতিপাদ্যকে সামনে রেখে আজ সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালের নার্সরা সিভিল সার্জনের কে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে এ দিবসটি পালন করে। দিবসটি পালনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আরএমও ডা. সিরাজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ডা. ষষ্টিচরণ চক্রবর্তী ও বিশেষ অতিথি ডা. ওয়াসিম বারি জয়, সাহিদা বানু শুকা, ডা. মোহাম্মদ আলীসহ উপস্থিত নার্সরা এ আলোচনা সভায় বক্তব্য রাখেন। পুরো আলোচনা সভাটির উপস্থাপনায় ছিলেন সিনিয়র নার্স মমতাজ বেগম।
ডা. ওয়াসিম বারী জয় তার বক্তব্যে বলেন, কেবল চিকিৎসক দ্বারা একটি মানুষের চিকিৎসা সেবা দেয়া সম্ভব নয়। অবশ্যই নার্সদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। আর ক্ষেত্রে এ হাসপাতালের নার্সদের আন্তরিক সেবা অগ্রগণ্য। এর আগে অনুষ্ঠানের শুরুতে মোমবাতি প্রজ্জ্বলনসহ ভক্তিমূলক গান, সাংস্কৃতিক অনুষ্ঠান ও কেক কেটে ফোরেন্স নাইটেঙ্গের ১৯৫তম জন্ম দিবস পালনের মধ্য দিয়ে আন্তর্জাতিক এ দিবসটি পালন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ