• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন |

বিরলে ভুত আতংকে ২ শতাধিক ছাত্রছাত্রী

Dinajpurবিরল : দিনাজপুরের বিরলে ভুত আতংকে একটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ২ শতাধিক ছাত্রছাত্রী বিদ্যালয়ে আসা বন্ধ করে দিয়েছে। এতে করে এক দিকে পাঠ দান যেমন ব্যহত হচ্ছে অপর দিকে অভিভাবক ও শিক্ষক শিক্ষিকারাও হয়ে পরেছে দারুন ভাবে উদ্বিগ্ন।
জানা গেছে, বিরল উপজেলার ধর্মপুর ইউপির ধর্মপুর সরকারী প্রাধমিক বিদ্যালয়ের গত ২৫ মে শুক্রবার থেকে ছাত্র-ছাত্রীদের মাঝে ভুত আতঙ্ক ছড়িয়ে পড়ে। ওই দিন বিরল এডিপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে স্বাস্থ্য, পুষ্টি সংক্রান্ত একটি অনুষ্ঠানে হঠাৎ ৫ম শ্রেণীর ছাত্রী দিলারা অসুস্থ্য হয়ে পড়লে স্থানীয় ওঝা দ্বারা ঝাড় ফুঁক দিয়ে সুস্থ্য করা হয়। তারপর থেকে প্রতিদিন  ছাত্রছাত্রীরা অসুস্থ্য হতে থাকে। গতকাল ঐ বিদ্যালয়ে গিয়ে দেখা যায় ৫ম শ্রেণী ছাত্রী মাসুদাকে ঘিরে ছাত্রছাত্রী ও শিক্ষকরা দাড়িয়ে আছে। তাকেও একই ভাবে ঝাড়-ফুঁক দ্বারা সুস্থ্য করার চেষ্টা চালানো হচ্ছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাধব চন্দ্র বর্মন জানান, এ বিদ্যালয়ের সাড়ে ৩শ জন ছাত্রছাত্রী। এ ভুত আতঙ্কের কারণে প্রায় আড়াইশ ছাত্রছাত্রী বিদ্যালয়ে আসা বন্ধ করে দিয়েছে। যে কজন আসে তাদেরও পাঠ দান ঠিক মত হচ্ছেনা। উদ্ধতন কর্তৃপক্ষকে বার বার বিষয়টি অবগত করা হলেও এখন পর্যন্ত কেউ খোজ খবর নিতে আসেননি। এদিকে আজ সোমবার বিকালে প্রধান শিক্ষককের ডাকা অভিভাবক সমাবেশে সিদ্ধান্ত নেওয়া হয় আগামীকাল মঙ্গলবার কোন বড় দ্বারা তন্ত্র মন্ত্রের মাধ্যমে ওই বিদ্যালয় থেকে ভুত বিতাড়িত করা হবে। এলাকার সচেতন ও অভিজ্ঞ মহল মনে করছেন জরুরি ভিত্তিতে সঠিক ব্যবস্থা না নেয়া হলে স্কুলের শিক্ষা কার্যক্রম বন্ধ হয়ে যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ