নীলফামারী প্রতিনিধি: চট্রগ্রামে জামায়াতের ২১জন নেতাকর্মীকে গ্রেফতারের প্রতিবাদ ও তাদের মুক্তির দাবীতে বিক্ষোভ মিছিল হয়েছে নীলফামারীর জলঢাকায়। জলঢাকা উপজেলা জামায়াতের উদ্যোগে বুধবার সকালে উপজেলার কৃষি ব্যাংক চত্বর থেকে মিছিলটি বের হয়ে ট্রাফিক মোড়ে এসে শেষ হয়। বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন জলঢাকা পৌর জামায়াতের আমীর আলহাজ্ব মকবুল হোসেন।