• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন |

আ. লীগ ভারতের পানি আগ্রাসনে সহায়তা করছে

Hannanঢাকা: আওয়ামী লীগ ভারতের পানি আগ্রাসনে সহযোগিতা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বিগ্রেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ।

বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাব ভিআইপি লাউঞ্জে ন্যাশনাল আওয়ামী পার্টি আয়োজিত ‘মাওলানা ভাসানী: ভারতের পানি আগ্রাসন’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন।

হান্নান শাহ বলেন, যতদিন পর্যন্ত আমরা দুর্বল থাকবো ততদিন পর্যন্ত ভারতে পানি আগ্রাসন বন্ধ করবে না। তারা নির্বিঘ্নে আন্তর্জাতিক আইন অমান্য করে নদীতে বাঁধা দিয়ে পানি নিয়ে যাচ্ছে। আর সরকার কোন পদক্ষেপ নিচ্ছে না।

বিএনপির এই শীর্ষ নেতা বলেন, গণভোট বা ভোট হলে আওয়ামী লীগ কয়টি আসন পাবে তা তারা ভালো করেই জানেন। আর সেই কারনে তারা আলোচনা মাধ্যমে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিতে চায় না। সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগের ভরাডুবি নিশ্চিত।

আয়োজক সংগঠনের চেয়ারম্যান অ্যাড. আজহারুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন লেবার পার্টির চেয়ারম্যান মোস্তফিজুর রহমান ইরান, ইসলামিক পার্টির চেয়ারম্যান অ্যাড. মো. মবিন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ