• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন |

ময়মনসিংহে বয়লার বিস্ফোরণে ৩ শ্রমিক নিহত

Deathময়মনসিংহ : ময়মনসিংহের হালুয়াঘাটে অটোরাইস মিলে বয়লার বিস্ফোরণে হযরত, রহমত ও সুলতান নামে তিন শ্রমিক নিহত হয়েছেন।

শনিবার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার ধারাবাজারের দড়িনবুয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বয়লারটি বিস্ফোরণের ফলে মারাত্মক  আহত পাঁচজনকে উদ্ধার করে ময়মনসিংহ হাসপাতালে নেওয়ার পথে তিনজন মারা যান। অন্য দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ