ঢাকা : টিভি ক্যামেরায় চেহারা দেখানোর জন্য দাঁড়ানোকে কেন্দ্র করে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে বিএনপি নেতা ফিরোজ এবং হেলাল পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। রোববার সকালে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ দলের পক্ষ থেকে প্রেসব্রিফিং করার সময় এ ঘটনা ঘটে।
জানা যায়, ফিরোজ এবং হেলাল টেলিভিশনে নিজেদের চেহারা দেখানোর জন্য একে অপরকে ধাক্কা ধাক্কী করেন। এক পর্যয়ে দুই জনের মধ্যে কিল-ঘুষি শুরু হয়। পরে দুইজনে আলাদা গ্রুপ হয়ে সংঘর্ষে লিপ্ত হন। এসময় দলের সিনিয়র নেতারা এসে পরিস্থিতি শান্ত করেন।