• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন |

জাতীয় বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের ফল প্রকাশ

Uniঢাকা: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিসেম্বর ২০১৩ অনুষ্ঠিত ২০১১ সালের স্নাতক সম্মান চতুর্থ বর্ষ চূড়ান্ত পরীক্ষার ফলাফল রবিবার সারাদেশে একযোগে প্রকাশিত হয়েছে।
২০২টি কলেজের এক লাখ দুই হাজার ৪৬৮ জন পরীক্ষার্থী ২৭টি বিষয়ে এ পরীক্ষায় অংশ নেন। পরীক্ষায় গড় পাশের হার শতকরা ৯৪ দশমিক ৯৯ ভাগ।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট (www.nu.edu.bd, www.nubd.info) এ পরীক্ষার ফলাফল পাওয়া যাবে।
এছাড়া যেকোনো মোবাইল থেকে nuH4< space >Roll No লিখে ১৬২২২ নম্বরে send করে ফলাফল জানা যাবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে রবিবার এ তথ্য জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ