• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন |
শিরোনাম :
জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত

ইফার ডিজির অপসারণ দাবি শফীর

Sofiসিসিনিউজ: ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (ডিজি) সামীম মুহাম্মদ আফজালকে বিতর্কিত ও অযোগ্য দাবি করে সংস্থাটির পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি জানিয়েছেন হেফাজতে ইসলামের আমীর আল্লামা শাহ আহমদ শফী।

মঙ্গলবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এদাবি করেন।

এছাড়া ধর্মীয় সম্প্রীতি ও সমাজে বিরাজমান শান্তি-শৃঙ্খলাবিরোধী কার্যকলাপের দায়ে ইফার ডিজিকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবিও জানিয়েছেন তিনি।

শফী বলেন, ‘ইসলামিক ফাউন্ডেশনের ডিজি একজন সন্ত্রাসী, দুর্নীতিবাজ, আলেম-ওলামা ও ইসলামি জনতার মাঝে বিভেদ সৃষ্টি করে নাস্তিক্যবাদী খোদাদ্রোহী সেক্যুলার গোষ্ঠীর রাষ্ট্র ও ইসলামবিরোধী এজেন্ডা বাস্তবায়ন করছে।’

কোনো বেঈমান ইসলামিক ফাউন্ডেশনের মতো দ্বীনি প্রতিষ্ঠানের ডিজি থাকতে পারেন না উল্লেখ করে আহমদ শফী বলেন, ‘এই কুখ্যাত ইহুদি দেশের ঐতিহ্যবাহী ‘কওমি মাদরাসাগুলোতে জঙ্গি-তালেবান সৃষ্টি করা হয়’ বলে যে ঔদ্ধত্যপূর্ণ মিথ্যাচার করে বই প্রকাশ করেছেন তার নিন্দা জানানোর ভাষা আমাদের নেই, প্রকৃতপক্ষে সামীম মুহাম্মদ আফজালই জঙ্গিবাদের মদদদাতা ও বিদেশি চর। আমরা অবিলম্বে তার গ্রেপ্তার দাবি করছি।’

বিবৃতিতে হেফাজত আমীর স্বাধীনতার পূর্বাপর ইসলামিক ফাউন্ডেশন দলমত নির্বিশেষে সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানদের ইমান-আকীদা, ইসলামি শিক্ষা, সংস্কৃতি, ইতিহাসচর্চা ও তাহযীব-তামাদ্দুনের উৎকর্ষে ব্যাপক প্রশংসাও করেন।

শফী বলেন, ‘আলেম-ওলামা ও ইমামদের অনুষ্ঠানে নর্তকীদের অশ্লীল নৃত্য থেকে শুরু করে সম্প্রতি ইসলামিক ফাউন্ডেশনের অর্থে বিতর্কিত বই ছাপিয়ে ধর্মীয় উস্কানি ও সাম্প্রদায়িক নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা পর্যন্ত তার দীর্ঘ অপকর্মের ফিরিস্তি দেশবাসীর কমবেশি জানা। ইসলামিক ফাউন্ডেশনের ইসলামি প্রকাশনার কাজ বন্ধ রেখে তিনি একে ধর্মীয় উস্কানি ও সাম্প্রদায়িক নৈরাজ্যের হাতিয়ারে পরিণত করেছেন।’

সরকারকে হুঁশিয়ার করে শফী বলেন, ‘কালবিলম্ব না করে ইফার বর্তমান ডিজিকে অপসারণ করা না হলে উদ্ভূত পরিস্থিতির জন্য সরকারকেই দায়ী থাকতে হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ