সিসিনিউজ: ভারতে প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদি মাসিক একলাখ ৬০ হাজার রূপি বেতন পাবেন। দিল্লির ৭, রেসকোর্সের বাসিন্দা হতে চলেছেন নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর অফিসের ঠিকানা রাইসিনা হিলসের সামনে সাউথ ব্লকে।
প্রতি মাসে ভারতের প্রধাননমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদি পাবেন একলাখ ৬০ হাজার রূপি। মূল বেতন হবে মাসিক ৫০ হাজার রূপি, দৈনিক ভাতা হিসাবে মাসিক ৬২ হাজার রূপি, সাংসদ হিসাবে মাসিক ৪৫ হাজার রূপি। এছাড়াও পাশাপাশি বিবিধ ভাতা হিসাবে তিনি পাবেন তিন হাজার রূপি।
একজন সাধারণ সাংসদের পাশাপাশি অন্যান্য সুযোগ সুবিধার মধ্যে প্রধানমন্ত্রীর জন্য থাকছে ব্যক্তিগত কর্মী, বিশেষ বিমান, সরকারি বাংলো। এছাড়াও আরও নানান সুযোগ-সুবিধা তো থাকছেই। ২০১২ আরটিআই আইনের এক প্রশ্নের উত্তরে এই তথ্য জানা যায়।