• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

নীলফামারীতে ফেন্সিডিলসহ এমপি ভাইপো আটক

gofur.photo-23.05.14 - Copyসিসিনিউজ: নীলফামারীর জলঢাকা থানা পুলিশ ফেন্সিডিলসহ সাব্বির হোসেন (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার তিস্তা ক্যানেলের দন্দ্বিবাড়ী নামক স্থান থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে দু’টি ব্যাগের মধ্যে ৮০ বোতল ফেন্সিডিল পাওয়া গেছে।
পুলিশ জানায়, রাত আনুমানিক প্রায় পৌনে তিনটার সময় টহল পুলিশের একটি দল উক্ত স্থানে দ্রুত গতির হলুদ রংয়ের একটি পিকআপ ভ্যানকে (ঢাকা মেট্টো-ন-১৪-৩৮২৭) থামতে নির্দেশ দেয়। কিন্তু পিকআপের চালক পুলিশকে লক্ষ্য করে গাড়ী থামিয়ে পালিয়ে যায়। এ সময় পিকআপে (লেগুনা বডি) যাত্রীবেশে থাকা মাদক ব্যবসায়ী সাব্বিরকে পুলিশ আটক করে।
আটক মাদক ব্যবসায়ী সাব্বির হোসেন লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের বাজারপাড়ার মোজাম্মেল হোসেন বাবুলের পুত্র এবং সাবেক মন্ত্রী ও লালমনিরহাট জেলা আ’লীগের সভাপতি মোতাহের হোসেন চৌধুরী এমপি’র ভাইপো বলে জানা গেছে।
জলঢাকা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান মনির ফেন্সিডিলসহ ব্যবসায়ী ও পিকআপ আটকের বিষয়টি নিশ্চিত করে সিসিনিউজকে জানান, মাদকের ওই চালানটি কিশোরগঞ্জে নিয়ে যাচ্ছিল বলে আটক সাব্বির পুলিশের কাছে স্বীকার করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ