• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৩২ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

সৈয়দপুরে সারাহ কুক: বাংলাদেশের মানুষ অনেক কর্মঠ

Nilসিসিনিউজ: সৈয়দপুরে শনিবার বিকালে বেসরকারী উন্নয়ন সংস্থা কেয়ার বাংলাদেশের সেতু প্রকল্প পরিদর্শন করেন বৃটিশ রকারের ডিএফআইডি’র বাংলাদেশ প্রতিনিধি সারাহ কুক। তিনি এদিন প্রকল্পের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড ঘুরে ঘুরে দেখেন।
উপজেলার বোতলাগাড়ী ইুনিয়নের বাস্তবায়নাধীন এসব প্রকল্পের মধ্যে রয়েছে পাপোশ তৈরীর কারখানা, স্যানিটেশন ব্যবস্থা, ব্যাংকে কমিউনিটি ভিত্তিক সঞ্চয়, গ্রাম আদালতের কার্যক্রম, দরিদ্র পরিবারের মতায়ন, বৃরোপণ, মাছ চাষ, রাস্তার পাশে সবজি চাষ। বাস্তবায়নাধীন এসব টেকসই প্রকল্প পরিদর্শন শেষে বোতলাগাড়ী ইউনিয়ন পরিষদ হলরুমে প্রকল্প সম্পর্কিত ব্যক্তিদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বৃটিশ সরকারের ডিএফআইডি’র বাংলাদেশ প্রতিনিধি সারাহ কুক তার বক্তব্যে জানান, বাংলাদেশের মানুষ অনেক কর্মঠ এবং বুদ্ধিমান। তারা তাদের বাস্তবায়িত কাজে পুরোপুরি সহযোগিতা পেলে এদেশের মানুষ তাদের জীবনমান উন্নত বিশ্বের কাতারে নিয়ে যেতে পারে পারবে। আর এ উন্নয়নের ধারা অব্যাহত থাকলে অচিরেই বাংলাদেশ স্থান করে নিতে পারবে বিশ্বের উন্নত দেশের তালিকায়। ওই সভায় উপস্থিত থেকে ইউনিয়নের বিভিন্ন কার্যক্রম নিয়ে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান ছাইদুর রহমান সরকার। এ সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পরিদর্শন দলের সদস্য স্টিফেন ডারকান, গ্রাহাম গ্যাস, শাহনিলা আজহার, স্টুয়ার্ট ডেভিস প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ