সিসিনিউজ: নীলফামারীর সৈয়দপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৫তম জন্মজয়ন্তি পালিত হয়েছে। সৈয়দপুর শিল্পী গোষ্ঠী রবিবার রাতে সার্গাম সঙ্গীত বিদ্যালয় ভবনে নানা কর্মসূচীর মধ্যদিয়ে জাতীয় কবির জন্মজয়ন্তি পালন করে।
কর্মসূচীর মধ্যে ছিল আলোচনা সভা ও নজরুল গীতি পরিবেশন। সৈয়দপুর শিল্পী গোষ্ঠির সভাপতি ওস্তাত জান্নাতুল ইসলাম কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত কবি নজরুলের জীবনীর ওপর আলোচনা সভায় অংশ নেয় সৈয়দপুর সরকারী কারিগরী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ড. শাহ মো: আমির আলী আজাদ, মুক্তিযোদ্ধা নুরুজামান জোয়ার্দার, লায়ন্স স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ নজরুল ইসলাম কিশোর, সাপ্তাহিক জনসমস্যার সম্পাদক প্রভাষক শওকত হায়াত শাহ, সাংবাদিক এম আর আলম ঝন্টু, কাজী জাহিদ প্রমুখ। আলোচনা সভা শেষে নজরুল গীতি পরিবেশন করেন সৈয়দপুর শিল্পী গোষ্ঠীর শিল্পী শেখ রোবায়তুর রহমান, তাজুল ইসলাম তাজ, সুফিয়া রহমান শিল্পী, অর্পিতা গোস্বামী, বেনতুল শান বেনু, উম্মে সালমা টফি, রতন অধিকারী ও বিউটি।