• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন |

সাতক্ষীরায় `বন্দুকযুদ্ধে’ চরমপন্থি নেতা নিহত

গগাা_25653সাতক্ষীরা: জেলার তালায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ চরমপন্থি নেতা আব্দুল গাফফার নিহত হয়েছেন। নিহত গাফফার পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির (এমএল, জনযুদ্ধ) আঞ্চলিক কমান্ডার ছিলেন। এ সময় সাইফুল ইসলাম নামে তার এক সহযোগী গুলিবিদ্ধ হয়েছেন।

উপজেলার টেংরার বিলে মঙ্গলবার ভোর সাড়ে ৩টার দিকে এই ‘বন্দুকযুদ্ধে’র ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ সাইফুল দৈনিক পত্রদূত পত্রিকার সম্পাদক স ম আলাউদ্দীন হত্যা মামলার আসামি। তিনি সাতক্ষীরা সদরের সুলতানপুর গ্রামের মৃত কাজী আব্দুল ওয়াহাবের ছেলে।

পুলিশের দাবি, দোহার এলাকার টেংরার বিলে গাফফার ও সাইফুল ইসলামসহ ১৪-১৫ জন চরমপন্থি নেতা বৈঠক করছেন বলে থানায় খবর আসে। গোপন সংবাদের ভিত্তিতে রাত আড়াইটার দিকে পুলিশ টেংরার বিল এলাকায় পৌঁছলে পুলিশের উপস্থিতি টের পেয়ে চরমপন্থিরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। এ সময় পুলিশ ১০ রাউন্ড গুলি করে। এরপর চরমপন্থিরা পালিয়ে যায়। এ সময় চরমপন্থি কমান্ডার গাফফার ঘটনাস্থলে মারা যান। সাইফুল ইসলামকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়।

বন্দুকযুদ্ধে থানার দুই কনস্টেবল মহিদুল ইসলাম ও হাফিজ উদ্দীন আহত হয়েছেন বলেও জানায় পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ