• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন |

শাহজালালে ৩ কেজি স্বর্ণ উদ্ধার

Goldঢাকা: শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে তিন কেজি দুইশ’ গ্রাম স্বর্ণ উদ্ধার করেছে বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষ। এ ঘটনায় আরিফ হোসেন (২৯) নামে এক যাত্রীকে আটক করা হয়েছে।  আজ শুক্রবার সকাল ৮টার দিকে তাকে আটক করা হয়।
বিমান বন্দর সূত্র জানায়, আরিফ সকাল সোয়া ৬টার দিকে কুয়ালালামপুর থেকে শাহজালালে এসে পৌঁছায়। তার চলাফেরা সন্দেহজনক হওয়ায় কাস্টমস কর্তৃপক্ষ তল্লাশি চালায়। এ সময় তার কাছ থেকে ১১টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ