• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন |

বীরগঞ্জে ভূমিহীন ও নারী অধিকার প্রতিষ্ঠা বিষয়ে মতবিনিময় সভা

Picturবীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: বীরগঞ্জে বৃহস্পতিবার সন্ধ্যায় খাস জমিতে ভূমিহীন, নারী অধিকার ও ল্যান্ড ব্যাংক বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
দিনাজপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও উপজেলা চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলামের বাস ভবনে ইনসিডিন বাংলাদেশ-এর আয়োজনে মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় খাস জমিতে ভূমিহীন, নারী অধিকার ও ল্যান্ড ব্যাংক বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মূল পতিপাদ্য উপস্থাপন করেন ইনসিডিন বাংলাদেশ-এর এ্যাডভোকেসী চীফ মোঃ নাসিমূল আহশান। মতবিনিময় কালে মূল্যবান মতামত ব্যাক্ত করে বক্তব্য রাখেন দিনাজপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও উপজেলা চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলামের, বীরগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আবেদ আলী, ভূমিহীন সংগঠনের কেন্দ্রীয় নেতা আব্দুল হক সরকার, ইনসিডিন বাংলাদেশ-এর আঞ্চলিক সমন্বয়কারী বখতিয়ার হোসেন শিশির, জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি মীর কাসেম লালু, স্থানীয় ভূমিহীন এসএম সোলায়মান, নরেন দাস, আহেদ আলী, শাজাহান , মকবুল হোসেন, ঈদ্রিশ আলী, দীপালী দাস, মাজেদা বেগম, মনোবালা দাস, ইসমত আরা ও বৃষ্টি রানী রায় প্রমুখ। মতবিনিময় সভায় বক্তাগন সরকারী খাস জমিতে ভূমিহীন, নারী অধিকার প্রতিষ্ঠার জোর দাবী জানান ও ল্যান্ড ব্যাংক প্রতিষ্ঠার তীব্র বিরোধিতা করে জানান প্রয়োজনে দেশের কৃষি জনশক্তি ব্যবহার করে বর্হিবিশ্বে জমি লিজ নিয়ে বৈজ্ঞানিক প্রযুক্তিতে প্রয়োজনীয় খাদ্য উপাদনের পরামর্শ প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ