বিনোদন ডেস্ক: বলিউড অভিনেত্রী শ্রুতি হাসানের প্রেমে পড়েছেন ভারতীয় ক্রিকেট দলের বাঁহাতি ব্যাটসম্যান সুরেশ রায়না? সংবাদমাধ্যমে এমনই খবর প্রকাশিত হয়েছে। সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, রায়নার সঙ্গে গভীর প্রেমে মগ্ন কমল হাসানের কন্যা শ্রুতি। কিন্তু এই সম্পর্কের ব্যাপারটি তাঁরা গোপনই রাখতে চান।
গত বছর ১৫ মে আইপিএলের একটি ম্যাচে স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংসের হয়ে গলা ফাটিয়েছিলেন শ্রুতি।এই দলের খেলোয়াড় রায়না। তখন থেকেই তাঁদের সম্পর্ক নিয়ে গুঞ্জনের শুরু। আর এখন তো তাঁরা দুজনেই এই সম্পর্কের ব্যাপারে ভীষণই দায়বদ্ধ। সূত্র উল্লেখ করে সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে জানানো হয়েছে, তাঁদের সম্পর্ক এখন খুবই পরিণত এবং তাঁরা একে অপরকে দারুন ভালোবাসেন। পুরো ব্যাপারটাই দুজনে সংবাদমাধ্যের প্রচারের আড়ালে ব্যক্তিগত স্তরেই রাখতে চান। পেশাগত ব্যস্ততার ফাঁকেই দুজনেই একে অপরের সঙ্গে দেখা করারও চেষ্টা করেন।
জানা গেছে, রায়না শ্রুতিকে নিজের সৌভাগ্যের প্রতীক মনে করেন। যদিও চলতি বছর আইপিএলে স্টেডিয়ামে আসতে দেখা যায়নি শ্রুতিকে।
এর আগে শ্রুতির সঙ্গে রং দে বাসন্তীর অভিনেতা সিদ্ধার্থর সঙ্গে সম্পর্ক ছিল বলে খবর। আর রায়নার নাকি নাকি প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রফল পটেলের মেয়ে পূর্ণার সঙ্গে সম্পর্ক ছিল।
গত বছরের প্রথম দিকে একটি পার্টিতে একে অপরের বন্ধুদের মাধ্যমে শ্রুতি ও রায়নার পরিচয় হয়। আর তারপর প্রেম।