• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন |

সৈয়দপুর রিপোর্টার্স ক্লাবের কমিটি গঠন

Saidpur Reporters Clubসিসিনিউজ: নীলফামারীর সৈয়দপুর উপজেলায় কর্মরত বিভিন্ন জাতীয়, আঞ্চলিক ও স্থানীয় পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টালের সংবাদকর্মীদের সমন্বয়ে সৈয়দপুর রিপোর্টার্স ক্লাবের ৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার রাতে স্থানীয় পূবালী স্কাউটস্ ভবনে সাংবাদিক মোঃ জহুরুল ইসলাম খোকনের আহ্বানে ও সভাপতিত্বে অনুষ্ঠিত এক আলোচনা সভায় সৈয়দপুর রিপোর্টার্স কাব নামে সংগঠনের আত্মপ্রকাশ হয়। সংগঠনটি পরিচালনার জন্য আগামী ৬ মাসের জন্য ওই কমিটি গঠন করা হয়। কমিটিতে সভাপতি হিসেবে মোঃ সাইফুল ইসলাম পলাশ  (দৈনিক আলোকিত বাংলাদেশ), সহ-সভাপতি মোঃ শাহজাহান আলী (নিউজ বিডিএন), মোঃ জয়নাল আবেদীন হিরো (দৈনিক মানববার্তা), সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ সাবের (ডেইলি অবজারভার), যুগ্ম সাধারণ সম্পাদক এম আর মহসিন (দৈনিক ভোরের ডাক), সাংগঠনিক সম্পাদক মোঃ জহুরুল ইসলাম খোকন (দৈনিক বর্তমান), অর্থ সম্পাদক মোঃ মোক্তার আনসারী (সাপ্তাহিক দাগ), কার্যকরী সদস্য মোঃ জাহাঙ্গীর আলম (দৈনিক দেশেরপত্র), মোঃ শাহবাজ উদ্দিন সবুজ (সাপ্তাহিক মানব সমস্যা)। এছাড়াও সাধারণ সদস্য হিসেবে আছেন মোঃ জাবেদ হোসেন (দৈনিক মহাস্থান), রেজা মাহমুদ (বাংলা বার্তা ডটকম), এম এ মমিন (দৈনিক নীলফামারী বার্তা), মোঃ আশফাক আহমেদ আশু (দৈনিক বগুড়া), মোঃ কুতুব উদ্দিন আলো (সাপ্তাহিক জনসমস্যা), মোঃ সেলিম (দৈনিক বাংলা বুলেটিন), মোঃ জয়নাল আবেদীন (সাপ্তাহিক দাগ), কলামিষ্ট আব্দুল জলিল, কথা সাহিত্যিক আবু বকর মোহাম্মদ সালেহ, কবি আব্দুস সালাম সৈয়দপুরী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ