নীলফামারী প্রতিনিধি: নীলফামারীতে ফসল উৎপাদন বৃদ্বিতে আধুনিক প্রযুক্তি ব্যবহার শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার নীলফামারী শিল্পকলা অডিটরিয়ামে দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক এস.এম. সিরাজুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ঢাকা খামার বাড়ী কৃষি সম্পসারন অধিদপ্তরের পরিচালক (প্রশিক্ষন) আবুল কালাম আজাদ, বিশেষ অতিথি ছিলেন রংপুর কৃষি সম্পসারন অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মজিবুল হক মিয়া।
কর্মলায় রিসোর্স পারসন ছিলেন বাংলাদেশ কৃষি গবেষনা ইন্সটিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. হামিম রেজা, দিনাজপুর গম গবেষণা কেন্দ্রের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. জাহিদুল ইসলাম, রংপুর পাট গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আইয়ুব আলী, বাংলাদেশ পরমানু কৃষি গবেষণা ই্নটিটিউটের উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. জহুরুল হক, উদ্যান তত্ত্ববিদ ড. শায়খুল আরেফীন, রংপুর আঞ্চলিক বেতার কর্মকর্তা সোহাগ মাহফুজ প্রমূখ।
কর্মশালায় বিভিন্ন দপ্তরের কৃষি প্রযুক্তি সম্পর্কে ধারণা ও মাঠ পর্যায়ে তা বাস্তবায়নের পরামর্শ দেন রিসোর্স পারসনরা।
দিনব্যাপী এ প্রশিক্ষন কর্মশালায় বৃহত্তর রংপুর জেলার সকল কৃষি কর্মকর্তা, সম্প্রসারণ কর্মকর্তা, অতিরিক্ত কৃষি কর্মকর্তা, সহকারী সম্প্রসারণ কর্মকর্তা নীলফামারী জেলার সদল উপ-সহকারী কৃষি কর্মকর্তাসহ কয়েকজন আদর্শ কৃষক অংশ নেন।