• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন |

বিশ্ব স্বাস্থ্য সংস্থার উপদেষ্টা হলেন পুতুল

Putulসিসিনিউজ: প্রধানমন্ত্রীর শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ হোসেন (পুতুল) বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মানসিক স্বাস্থ্য বিভাগে বিশেষজ্ঞ উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন। ডব্লিউএইচওর মহাপরিচালক মার্গারেট চ্যান আগামী চার বছরের জন্য পুতুলকে এ দায়িত্ব দেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল।

মাহবুবুল হক শাকিল বলেন, অটিস্টিক শিশুদের প্রতি সমাজের দৃষ্টি আকর্ষণ করতে সায়মা ওয়াজেদ যে দীর্ঘ সংগ্রাম করেছেন, তারই স্বীকৃতি পেলেন তিনি। বিশেষজ্ঞ প্যানেলের সদস্য হিসেবে সায়মা শিশুদের মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করার দীর্ঘ অভিজ্ঞতা ও কাজের ক্ষেত্র থেকে ডব্লিউএইচওকে পরামর্শ দেবেন। শাকিল জানান, এটি একটি সম্মানজনক পদ কিংবা দায়িত্ব। এর জন্য কোনো সম্মানী বা ভাতা নেবেন না পুতুল।

উৎসঃ   প্রথম আলো


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ