রংপুর : রংপুর জেলা যুবদলের নেতা ভাস্কর চন্দ্র রায় (৪০) আত্মহত্যা করেছেন।
সোমবার রাত সাড়ে ৮ টার দিকে এই ঘটনা ঘটে।
নিহত ভাস্কর জেলার পালপাড়ার মৃত্যু সুভাস চন্দ্র বর্মণের ছেলে।
তিনি রংপুর সদর উপজেলা নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী ছিলেন।
জানা যায়, রংপুর শহরের পালপাড়ার নিজ বাড়ির বসতঘরের জানালা দরজা বন্ধ করে আত্মহত্যার চেষ্টা করেন।
পরে তার বাড়ির লোকজন জানতে পেরে ঘরের দরজা ভেঙ্গে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নেয়। সেখানে কর্তব্যরত চিকিসৎক তাকে মৃত্যু ঘোষণা করেন।