হিলি প্রতিনিধি: বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি দিনাজপুরের হিলি সিপি ক্যাম্পের সদস্যরা চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে হাকিমপুরের জালালপুর এলাকা থেকে ভারতীয় বিপুল পরিমাণ শাড়ী-কাপড়, স্টীল সামগ্রী ও মটর সাইকেল জব্দ করেছে। যার মুল্য ২৫ লাখ ২৯ হাজার টাকা।
বিজিবির হিলি সিপি ক্যাম্পের কোম্পানী কমান্ডার আব্দুল হামিদ জানান, মঙ্গলবার ভোর ৫টার দিকে জালালপুর এলাকায় অভিযান চালানো হয়। হিলি আইসিপি ক্যাম্পের বিশেষ টহল দলের নায়েক আশরাফ সঙ্গীয় অন্য বিজিবির সদস্যদের নিয়ে এসময় পরিত্যাক্ত অবস্থায় সেখান থেকে ভারতীয় টাপুর টুপুর শাড়ী ৩৪৪ পিস, নেট শাড়ী ৫৯ পিস, লতিফা শাড়ী ৬০ পিস, সিমা শাড়ী ৫০ পিস, স্টীলের বালতি ৭৮ কেজি, মগ ১৬৭ কেজি ও ২টি ডিসকভার মটর সাইকেল জব্দ করা হয়। পরে এগুলি সিজার লিষ্টের মাধ্যমে হিলি শুল্ক গুদামে জমা দেওয়া হয়েছে।